কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে ২ লাখ ২০ হাজার পিচ ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে নাফ নদীর আড়াই নং স্লুইস গেইট এলাকায় মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে ধাওয়া করে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় অপর দুই পাচারকারী পালিয়ে গেলেও তাদেরকে পলাতক আসামী করে ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ্য করে মামলা দায়ের করেছে বিজিবি। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।
ধৃত পাচারকারী হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া ক্ষেতির বিল এলাকার মৃত অনন্ত কুমার শীলের ছেলে রাজু শিল (৪০)।
পলাতক আসামীরা হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলি আকবর ডেইল এলাকার মোঃ মঞ্জুর আলীর ছেলে মোঃ আজিজ (২৫) ও টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মোঃ গুড়া মিয়ার ছেলে মোঃ ইমাম হোসেন (২৩)।
বিজিবি ২ ব্যাটালিয়ন উপঅধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
