মো. শফি, টেকনাফ : টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ অফিসের নেতৃত্বে সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ২৮০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে গোদারবিল এলাকার নুরুল ইসলামের ছেলে মো. হেলাল (৩০) ও মৃত নজু মিয়ার ছেলে আনোয়ার হোসেন।
ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন উপ পরিদর্শক নাসির উদ্দিন।
