ফরিদুল আলম : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফে অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দুই পুরুষ-মহিলাকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,১২জানুয়ারী দুপুর সোয়া ১২টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল হ্নীলা ইউপির লেদা জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালিয়ে
বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এল-১৫, এফসিএন নং- ০৯৫০১ এর বাসিন্দা সব্বির আহমদের পুত্র সৈয়দ হোসাইন (২২) এবং টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১২,এফসিএন নং-২৫৪৮১৩ এর বাসিন্দা শামসুল আলমের স্ত্রী দিলদার বেগম (৩২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ১নং ধৃত ব্যক্তির নিকট হতে ১৮হাজার পিস ইয়াবা এবং ২নং ধৃত মহিলার নিকট হতে ২হাজার পিস ইয়াবাসহ মোট ২০হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করার জন্য লিখিত এজাহার দাখিলের পর মাদকসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
