টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মংডুর দুস মোহাম্মদ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফে ৯৯ হাজার ৬৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। এসময় পাচারে ব্যবহৃত একটি হস্তচালিত নৌকা জব্দ করা হয়। আটক মিয়ানমার নাগরিক আকিয়াব জেলার মংডু থানার ডেইলপাড়া গ্রামের মৃত সৈয়দ আলমের পুত্র দুস মোহাম্মদ (৩৫)। এব্যাপারে পৃথক ২টি মামলা রুজু করে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে পাচারে ব্যবহৃত নৌকাটি সিজারের মাধ্যমে হৃীলা শুল্ক গুদামে জমা করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি উপ-অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী অভিযানের সত্যতা নিশ্চিত করে ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির নায়েক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে ভোর রাত সাড়ে ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের দেড় নং স্লুইস গেইটের কাছে অভিযান চালিয়ে একটি ইয়াবার বস্তাসহ মিয়ানমার নাগরিক দোস মোহাম্মদকে আটক করে।
এসময় আরো ৪/৫ জন অজ্ঞাত পাচারকারী নৌকা থেকে নেমে কেওড়া বনে পালিয়ে যায়।