টেকনাফে ১লাখ ই*য়া*বা*সহ দুই মা*দ*ক কা*র*বা*রী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে।

সুত্র জানায়, ১৭ আগস্ট ভোর ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিএসসি) ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাং ইউপির উত্তর নয়াপাড়ায় কতিপয় মাদক কারবারী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানের দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এ সময় র‌্যাবের র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে উত্তর নয়াপাড়ার আহমদ হোছনের পুত্র মোঃ রফিক (৪৪) এবং মৃত নুর ইসলামের পুত্র শামসুল আলম (৪০) কে ২টি প্লাস্টিকের বস্তাসহ গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা ২টি বস্তা তল্লাশী করে ১লাখ ইয়াবা ট্যাবলেট, ২টি স্মার্ট ও ২টি বাটন মোবাইল ফোন এবং ৬টি সীম কার্ড উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###