হুমায়ূন রশিদ : টেকনাফ-কক্সবাজার সড়কে বাস-সিএনজির মুখোমুখী সংঘর্ষে রোহিঙ্গাসহ ২জন নিহত ও ১জন যুবতি আহত হওয়ার হয়েছে। নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চালককে আটক করে গাড়িটি জব্দ করেছে।
১৪ জুন (সোমবার) দুপুর সোয়া ১টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রী বোঝাই ১টি সিএনজি (কক্সবাজার-থ-১১-৬৬৪৯) এবং কক্সবাজার হতে যাত্রীবাহী টেকনাফগামী ১টি বাস (কক্সবাজার-জ-১১-০২৩১) হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকায় পৌঁছলে অসর্তকতাবশত দুই গাড়ির মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা চালকসহ যাত্রীরা গুরুত্র আহত ও রক্তাক্ত হয়। দূঘর্টনাস্থলে উপস্থিত লোকজন আহত ও রক্তাক্তদের চিকিৎসার জন্য পালংখালী গয়াল এনজিও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বালুখালী এলাকার রোহিঙ্গা হামিদ হোছনের পুত্র মোঃ আব্দুল্লাহ (১৮) এবং টেকনাফ নতুন পল্লান পাড়ার মৃত নুর মোহাম্মদের পুত্র জহিরুল ইসলাম (২৬) বলে জানা গেছে। আহত শরীফা বেগম হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত আব্দুল্লাহর বোন।
এই দূঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মঞ্জু দূঘর্টনায় ২জন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, দূঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে গাড়িটি জব্দ করে চালক গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। ###
