ফরিদুল আলম : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী হত্যা মামলার আসামী ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়,২৬নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল টেকনাফ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নাইট্যং পাড়ায় নিজ বাড়িতে গত ১৬ অক্টোবর রাত সাড়ে ১১টায় নিজ স্ত্রী রোজিনা খাতুন হত্যা মামলার আসামী জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের মুর্তাজা হাসানের পুত্র মোঃ জাবেদ উল্লাহ (৩৭) কে আটক করে। তাদের ২০বছর সংসার জীবন চলাকালে হঠাৎ পারিবারিক কলহের সুত্রধরে এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে।
ভিকটিমের মা হ্নীলা জাদিমোরার পুরাতন রোহিঙ্গা ভিকটিমের মা গোলবাহার বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। অবশেষে পুলিশ ঘাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়েছে। ###
