বার্তা পরিবেশক : টেকনাফে মুহিচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় সাংবাদিক ছৈয়দ হোছাইনের শ্বাশুড় মরহুম মৌলানা জহির উদ্দিনের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,২২মার্চ সকাল ১০টায় টেকনাফ লেঙ্গুরবিল মুহিচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় সাংবাদিক মুহাম্মদ ছৈয়দ হোছাইনের শ্বাশুড় মরহুম মৌঃ জহির উদ্দিনের ঈসালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআন, তালিম, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় মরহুমের স্মৃতিচারণ উপলক্ষ্যে এক আলোচনা সভা মরহুমের বাল্য বন্ধু দুবাই প্রবাসী মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষক মাষ্টার মুরতাজা হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মরহুমের ১ম জামাতা, দৈনিক কক্সবাজার বার্তার সম্পাদক ও প্রকাশক এবং টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোছাইন। এতে অন্যান্যদের বক্তব্য রাখেন, মৌলভী জহির উদ্দিনের মেয়ে জামাই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বাহারছড়া ইউনিয়নের ব্যবস্থাপক মৌঃ শাকের উল্লাহ, সালাম কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী ঠিকাদার মোহাম্ম সিরাজুল মোস্তফা, দক্ষিণ বড় ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা শওকত আলী, মুহিচ্ছুন্নাহ বালিকা মাদ্রাসার আরবী প্রভাষক মৌলানা বেলাল উদ্দিন, দক্ষিণ লেঙ্গুরবিল মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মৌলানা আব্দুল গফুর,মসজিদে আকসা জামে মসজিদের খতিব মৌলানা আব্দুস সালাম, রাজারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা আব্দুল মন্নান, মরহুমের প্রতিষ্ঠিত আল ছেমন জামে মসজিদ ও হেফখানার মতোয়াল্লী মরহুমের পুত্র মাওলানা রহিম উদ্দিন,সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আলম প্রমুখ। উক্ত আলোচনা সভা শেষে মরহুমের ঈসালে সওয়াব উপলক্ষ্যে আখেরী মোনাজাত পর উপস্থিত এতিম, ফকির, মিসকিন ও মাদ্রাসার ছাত্রীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ###
