নিজস্ব প্রতিবেদক |
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে।
টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটি ও বন বিভাগের আয়োজনে কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সহযোগিতায় সহব্যবস্থাপনা কার্যালয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ কতৃক দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে এক র্যালী সহ-ব্যবস্থাপনা কার্যালয় থেকে বের হয়ে নাইট্যংপাড়া এলাকা প্রদক্ষিণ করে সহ-ব্যবস্থাপনা কার্যালয়ে আলোচনা সভা মিলিত হয়।
র্যালীতে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও টেকনাফ সহ ব্যবস্থাপনা সাধারণ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নারী দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন তিনি।

কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমানের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নারায়ন দাশ,আবুল কালাম আজাদ,মনিটরিং ম্যানেজার, টেকনাফ পৌরসভার কাউন্সিলর দিল মোহাম্মদ প্রমুখ ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভিসিএফ সদস্য শাহিদা আক্তার, টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় নিসর্গ ক্লাব এর সদস্য আসমা আক্তার ও সাবরিনা ওসমান তুষপি।তাদেরকে বক্তৃতা পরবর্তী পুরস্কার প্রদান করা হয়।
শেষে পিপলস ফোরাম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাহেদ লিটন সভাপতিত্বে সমাপনী বক্তব্য প্রদান করেন ও সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
