টেকনাফে শিল্প মেলায় লটারী ও জুয়া অব্যাহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিনিধি : টেকনাফে শিল্প মেলায় চলছে লটারী ও জুয়া খেলা। এতে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ। এ নিয়ে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় গত কয়েকদিন ধরে সচিত্র সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি মেলা কর্তৃপক্ষের। এমনকি ওলামা পরিষদ নামে একটি সংগঠন মেলা বন্ধ করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেও বুধবার বিকালে সেই আলটিমেটামের মেয়াদও শেষ হয়েছে। কোন কিছুর তোয়াক্কা না করে বুধবার রাতেও মেলায় লটারী ও জুয়া চলতে দেখা গেছে। এতে সাধারন মানুষের মাঝে ক্ষোভ দানা বাঁধছে। এনিয়ে অপ্রীতিকর ঘটনার আশংকা দেখা দিয়েছে।