টেকনাফে র‌্যাবের হাতে এক মাদক কারবারী ৬০হাজার ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৬০হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়,২৪আগষ্ট (মঙ্গলবার) দুপুর পৌনে ১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে টেকনাফ টেকনাফ সীবিচ পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভের বন্ধ দোকান আব্দুল্লাহ ষ্টোরের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ সদর ইউপির ৫নং ওয়ার্ড হাজম পাড়ার হামিদ হোছনের পুত্র মোঃ রফিক (২২) কে ১টি প্লাস্টিকের বস্তাসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি তল্লাশী করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###