টেকনাফ পৌর কাউন্সিলর একরামুল হক র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর একরামুল হক (৪৬) নিহত হয়েছেন।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার রাতে মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালী পাড়া এলাকায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক ব্যবসায়ীর তালিকাভুক্ত একরামুল হক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে মাদকের অসংখ্য মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত কাউন্সিলর, টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

তিনি পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।