টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে চোরাইপণ্য ও বিয়ারসহ নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা পৃথক অভিয়ান চালিয়ে চোরাইপণ্য ও বিয়ারসহ দুই নারী-পুরুষকে আটক করেছে।
জানা যায়,গত ১৪ সেপ্টেম্বর বিকাল পৌনে ৫টারদিকে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে হ্নীলা আলী আকবর পাড়ায় মাঈনুদ্দিনের বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে ৪শ ৬৬ ক্যান বিদেশী বিয়ারসহ মাঈনুদ্দিনের স্ত্রী ইয়াছমিন আক্তার (২৪) কে আটক করে। যার বাজার মূল্য ৪ লক্ষ ৬৬ টাকা। অপরদিকে র‌্যাবের একই আভিযানিক টহল দল দুপুর দেড়টারদিকে বরইতলী বায়তুর রহমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস বার্মিজ সিগারেটসহ রামু চাকমার কুলের পূর্ব সাহামদর পাড়ার মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র মোঃ ফারুক (৩১) কে আটক করে। যার বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। জব্দকৃত বিয়ার ও সিগারেটসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।