টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা পৌর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালান পাচারের সময় ইয়াবাসহ হাতে-নাতে এক যুবককে আটক করেছে।
জানা যায়, গত ১৮ আগষ্ট রাত সাড়ে ৮টারদিকে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর এলাকার নাইট্যং পাড়া নুর আহমদের ঘোনা সড়কে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে অভিযান চালিয়ে শপিং ব্যাগে করে ইয়াবা পাচারের সময় নাইট্যং পাড়ার ইমাম হোসাইনের পুত্র মোঃ আক্তার (১৮) কে আটক করে। উপস্থিত লোকজনের উপস্থিতিতে ব্যাগের ভেতরে থাকা ইয়াবা গণনা করে ৭ হাজার ৮শ ৩৭পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৩৯ লক্ষ ১৮ হাজার ৫শ টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অবৈধভাবে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।