উখিয়ায় আব্দুর রহমান বদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

রফিক মাহামুদ, উখিয়া ॥
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিমপাইন্যাশিয়া অজপাড়া গায়ে নব প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুর রহমান বদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রথম নির্বাচন উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় নির্দেশিত প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করে ম্যানেজিং কমিটির গঠন উপলক্ষ্যে গত ৬ অক্টোবর নির্বাচনে নির্দিষ্ট দিনে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে পুরুষ পদে মোহাম্মদ ছৈয়দ নুর কাতাল মাছ প্রতীক ১৫৮ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি-১ নির্বাচিত হয়েছে। নুরুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে ১৪৭ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি-২ নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদন্ধি প্রার্থীদের মধ্যে মনজুর আলম টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট, নুরুল ইসলাম নুরু দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১২৯ ভোট, আহমদ উল্লাহ ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮। পুরুষ পদে প্রার্থী ছিল ৫ জন। অভিভাবক প্রতিনিধি মহিলা পদে তিন প্রার্থীর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই করেছেন পারভিন আক্তার পারভিন ২৪৪ ভোট পেয়ে ও মিনুয়ারা বেগম মিনু গোলাপ ফুল প্রতীক নিয়ে ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদন্ধি মালেকা বেগম বই প্রতীক নিয়ে পেয়েছেন ১৫২ ভোট। নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান বদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, জালিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য মনিরুল আলম মনির, শামশুল আলম, শিক্ষক, অভিভাবক ও নির্বাচনে দেখতে আসা বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ। নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত চলে। বিকাল সাড়ে ৫টার দিকে রিটানিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৪৩২টি। পুরুষ প্রার্থী ছিল ৫ জন ও মহিলা প্রার্থী ছিলেন ৩ জন। উল্লেখ্য প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে ১ হাজার ৫টি স্কুল শূন্য গ্রাম চিহ্নিত করে উখিয়ার অজপাড়া গ্রাম জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাইন্যাশিয়া এই বিদ্যালয়টি গত ৩বছর পূর্বে স্থাপিত করা হয়। এ বিদ্যালয়ে এটি প্রথম অভিভাবক প্রতিনিধি নির্বাচন।