গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে র্যাব-১৫ এর চৌকষ আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, গত ৩১ অক্টোবর রাত পৌনে ৮টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বাজারে অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবা ভর্তি ব্যাগসহ নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প ১৬ এর ব্লক-ই-৪ এর বাসিন্দা ইসমাঈল হোসেনের পুত্র মোঃ আব্দুল হামিদ (২০) কে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
