টেকনাফে র‌্যাবের অভিযানে ই*য়া*বা*সহ আটক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই টমটমসহ ৮০হাজার ইয়াবা জব্দ করেছে। এই ঘটনায় চালকসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

সুত্র জানায়, ২৪ জুলাই রাতের প্রথম প্রহরে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা পশ্চিম ফুলের ডেইলের টেকনাফ-কক্সবাজারগামী সড়ক অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে হোয়াব্রাং এলাকার আব্দুল গফুরের পুত্র টমটম চালক মোঃ রমজান আলী (২৩) কে অটোরিক্সাসহ আটক করা হয়। এসময় অজ্ঞাত এক মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ ও অটোরিক্সা তল্লাশী করে অটোরিক্সার পিছনের সীটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও অজ্ঞাত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।