বিশেষ প্রতিবেদক : সুত্র জানায়, ২৫মার্চ দুপুর ২টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র্যাব -১৫ [সিপিসি-১] টেকনাফ ক্যাম্পের সমন্বয়ে টেকনাফের ঘোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান চলাকালীন মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশকৃত একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে ১লাখ পিস ইয়াবাসহ টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মোঃ তুহা (২৫), আজিজুল্লাহ (২২), আব্দুল হামিদ (২৫) কে গ্রেফতার করে বোটটি জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সিয়াম-উল-হক জানান, জব্দকৃত ইয়াবা ও বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ###
