নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ পৌরসভার ডেইলপাড়ার নিবাসী মো: আলম ৫ম জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার কার্যকরী পরিষদের প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছে।
১৭ জুন ঢাকায় অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রচার সম্পাদক নির্বাচিত হন।
সে তিনি টেকনাফ পৌরসভা ডেইল পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দ হোসেনের ছেলে। বর্তমানে টেকনাফ সরকারী কলেজের অফিস সহকারী (কম্পিউটার অপারেটর) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবাও টেকনাফ সরকারী কলেজে দায়িত্বরত রয়েছেন। সে প্রতিবন্ধী হলেও টেকনাফ থেকে শুরু করে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় সুনামের সহিত কাজ করে সফলতা অর্জন করেছেন।
