টেকনাফে যানবাহন তল্লাশী করে ই*য়া*বা*সহ দুই পাচারকারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা সড়কে যানবাহন তল্লাশী করে ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে।
সুত্র জানায়,গত ১৬সেপ্টেম্বর বিকাল ৫টারদিকে টেকনাফ হতে চট্টগ্রামগামী বাসযোগে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের নেতৃত্বে টেকনাফ বিসিজি ষ্টেশনের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী বাস (চট্টমেট্রো-ব ১১-০৭৬৩) তল্লাশির সময় গাড়িতে থাকা খাগড়াছড়ি রামগড়ের জালিয়া পাড়ার মৃত মুজাহার আলীর পুত্র মোঃ ইব্রাহিম (৩১) এবং একই উপজেলার ফেনিরকূলের মোঃ জামাল উদ্দিনের পুত্র মোঃ ওমর ফারুক (৩০) এর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে সন্দেহজনক ঐ দুই ব্যক্তির আসন তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি কালো রং এর রেপিং করা প্যাকেট হতে ২হাজার ২শ পিস ইয়াবা এবং তাদের ব্যবহৃত ৩টি মোবাইলসহ দুই ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন কাজী আল-আমিন জানান, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ##