টেকনাফে মানুষের ঘরে অবস্থান নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে টহল জোরদার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম / মোঃ নুর কামাল : করোনাভাইরাস দূর্যোগে টেকনাফে লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের ঘরে অবস্থান নিশ্চিতকরণ এবং হাট-বাজার সমুহে জনসমাগম এড়াতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকায় এক দোকানীকে জরিমানা করা হয়েছে।

১৫ এপ্রিল (বুধবার) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে নৌবাহিনীর লেঃ তৌকির আহমেদ, এসআই বোরহান উদ্দিন ভূঁইয়ার সমন্বয়ে পুলিশের বিশেষ টহল দল উপজেলার টেকনাফ পৌর এলাকা, হ্নীলা জাদিমোরা, নয়াপাড়া, মোছনী, লেদা ষ্টেশন, ষ্টেশন, মৌলভী বাজার, খারাংখালী, নয়াবাজার, মিনা বাজার, ঝিমংখালী, নয়াপাড়া, কাঞ্জর পাড়া, ঊনছিপ্রাং, তেচ্ছিব্রীজ, হোয়াইক্যং, ঊলুবনিয়া, বাহারছড়া ইউপির শাপলাপুর, বড় ডেইল, শীলখালী, জাহাজপুরা, মাথাভাঙ্গা, নোয়াখালী পাড়া বাজারে টহল করেন। উক্ত অভিযান চলাকালে দোকানে মূল্য তালিকা না থাকায় এক দোকানদারকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনা মান্য করে সর্বস্তরের জনসাধারণ নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান।

এই ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল মনসুর জানান,সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে জনসাধারণ করোনাভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। ###