বার্তা পরিবেশক : টেকনাফে মরহুম সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা মরহুম নজির আহমদ সীমান্তের কবর জিয়ারত করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
গত ৮ডিসেম্বর (বুধবার) দুপুর পৌনে ১২টারদিকে টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক আলহাজ¦ মুহাম্মদ ছৈয়দ হোছাইনের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সাবরাং আচারবনিয়াস্থ পারিবারিক কবর স্থানে টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি,সাবেক গাজী টেলিভিশন ও দৈনিক সমকালে টেকনাফ প্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মরহুম সাংবাদিক নজির আহমদ সীমান্তের বিদেহী আতœার শান্তি কামনা করে কবর জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সহসভাপতি আশেক উল্লাহ ফারুকী, সদস্য নুরুল হক, কাইসার পারভেজ চৌধুরী, আব্দুর রহমান, গিয়াস উদ্দিন, জিয়াবুল হক প্রমুখ।
উল্লেখ্য,১লা নভেম্বর সকাল সাড়ে ১১টায় ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে চট্টগ্রাম রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফের সাবরাং লেজিরপাড়ার বাসিন্দা মৃত আশরাফ আলী ওরফে আশুর ৪র্থপুত্র, সাবেক গাজী টেলিভিশন ও দৈনিক সমকালে টেকনাফ প্রতিনিধি, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং সাবরাং ইউপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সাবেক ইউপি মেম্বার শাহানা আক্তারের স্বামী সাংবাদিক নজির আহমদ সীমান্ত (৫০) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে,এক মেয়ে, ভাই-বোন, রাজনৈতিক ও পেশাগত জীবনের সহকর্মী, শুভাকাংখী রেখে গেছেন।
এরপূর্বে ৩দিনপূর্বে সে ডায়াবেটিস, প্রেসার, হৃদরোগে আক্রান্ত হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করেন। গত ২রা নভেম্বর সকাল ১০টায় স্থানীয় কবর স্থানে জানাজে শেষে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। ###
