টেকনাফে মরহুম রাষ্ট্রপতি এরশাদের ইসালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি ও ইসলামী রাষ্ট্রঘোষক মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের চল্লিশা উপলক্ষ্যে খতমে কোরআন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১শে আগস্ট সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ সদর ইউনিয়নের শিলবনিয়াপাড়া সবিলুর রশিদ কমপ্লেক্স নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসার ২য়তলায় উপজেলা জাতীয় পাটির উদ্যোগে মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ইছালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআন শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার হাফেজ রফিকুল্লাহর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর দোয়া মাহফিল উপলক্ষ্যে এক স্মৃতিচারণমুলক আলোচনা সভা উপজেলা জাতীয় পাটির সভাপতি শফিক আহম্মদ বি,কমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াবুল হকের সঞ্চালনায় এতে টেকনাফ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ ইসলাম, বাহারছড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মমতাজ সওদাগর, সাধারণ সম্পাদক আবদুল জব্বার, শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর মোহাম্মদ, সাবরাং ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শওকত আলী, জাপা নেতা হেলাল, মাদ্রাসার সহকারি সুপার মাওলানা মোঃ ফয়সাল, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবদুল্লাহ, মাওলানা মোঃ জাফর, মাওলানা সোহেল, ছাত্র সমাজের নেতা ওয়ারেজ আলী, জাপা নেতা জয়নাল আবেদ্দীন, জাফর আলম, সাদেক, আবদুল শুক্কুরসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুস্থ, গরীব এবং মাদ্রাসা ছাত্র-ছাত্রীসহ উপস্থিত সকলের মধ্যে বিশেষ খাদ্য বিতরণ করা হয়। ###