ফরিদুল আলম : টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব শরনার্থী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে। এতে অমানুষিক শরণার্থী জীকন থেকে মুক্তি দিয়ে যাবতীয় নাগরিক সুবিধার মাধ্যমে দ্রুত স্বদেশে ফিরে যাওয়ার পদক্ষেপ নিতে আর্ন্তজাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করা হয়।
২০জুন সকাল ৯টারদিকে নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের রোহিঙ্গা নারী-পুরুষ তাদের অধিকার সম্বলিত প্লেকার্ড ও ব্যানার নিয়ে ক্যাম্পের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর বিশ^ শরণার্থী দিবসের তাৎপর্য্য নিয়ে ইউএনএইচসিআর, এ্যাকশন এইড ও ক্যাম্প ইনচার্জের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনএইচসিআর প্রতিনিধি, এ্যাকশন এইড প্রতিনিধি, রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি, বøক মাঝি ও রোহিঙ্গা সুশীল সমাজের নেতৃবৃন্দ বত্তব্য রাখেন।
উল্লেখ্য,২০১৭সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উগ্রপন্থী রাখাইন এবং সেনাদের অত্যচার ও নিপীড়নে উখিয়া-টেকনাফে প্রায় ১০লক্ষাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের অনুপ্রবেশ ঘটে। এর আগের লক্ষাধিক রোহিঙ্গাসহ ১১লক্ষাধিক রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অমানবিক দিনযাপন করছে। তারা এই অমানবিক জীবন থেকে মুক্তি পেয়ে সম্পূর্ণ নাগরিক অধিকার নিয়ে স্বদেশে ফিরে যাওয়ার পদক্ষেপ গ্রহণের জন্য আর্ন্তজাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। ###
