টেকনাফে বিদেশী ম*দ ও বি*য়া*র নিয়ে রো*হি*ঙ্গা*সহ গ্রেফতার-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশী মদ ও বিয়ার নিয়ে রোহিঙ্গাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

সুত্র জানায়, ১৩জানুয়ারী ভোর ৫টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উত্তর নাইট্যংপাড়া বাস টার্মিনালের পাশে দিলারা-জামাল হোসেন দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ৩২ বোতল হুইস্কি এবং ২১৬ ক্যান বিয়ারসহ নুর ইসলামের মেয়ে দিলারা বেগম (২৮) এবং মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার পেরাংপুর এলাকার আব্দুর রজকের পুত্র নুর করিম (২০) কে গ্রেফতার করে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল হালিম জানান,বিদেশী হুইস্কি ও বিয়ারসহ রোহিঙ্গাসহ ২জন আটকের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ###