: বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে, মায়ানমার হতে ইয়াবার একটি চালান হৃীলা ইউপিস্থ ছুরিখাল বরাবর নাফ নদীর কিনারায় কেওড়া বাগান দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে জেসিও-৭২৭৯ নাঃ সুবেঃ মোঃ লাল মিয়া এর নেতৃত্বে লেদা বিওপির একটি বিশেষ টহলদল ২২ জুলাই ২০১৭ তারিখ ১৮৩০ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন করতঃ ছুরিখাল বরাবর নাফ নদীর কিনারায় কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ১৯০০ ঘটিকায় ২/৩ জন লোককে একটি পুটলা হাতে করে কেওড়া বাগানের ভিতর দিয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা বহনকারীরা তাদের হাতে থাকা পুটলাটি ফেলে কাদাঁর ভেতর দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌঁড়ে বেঁড়িবাঁধ পাড় হয়ে পালিয়ে যায়। অতঃপর টহলদল ইয়াবা বহনকারী কর্তৃক ফেলে যাওয়া পুটলাটি তল্লাশী করে ৯০,০০,০০০/- (নব্বই লক্ষ) টাকা মূল্যমানের ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
