সংবাদ বিজ্ঞপ্তি : ১৫ মে ২০১৯ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির একটি টহলদল টেকনাফ চৌরাস্তা এলাকায় টহলকালীন একজন ব্যক্তিকে মিয়ানমারের বিভিন্ন প্রকার মালামালসহ সিএনজিযোগে টেকনাফ বাজারের দিকে যেতে দেখে। অতঃপর সন্দেহ হলে টহল দল সিএনজিতে থাকা ৩,২০,৯৫০/- (তিন লক্ষ বিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা মূল্যমানের ২৭২ পিছ বার্মিজ স্কার্টের উপরের পার্ট, ১১৭ পিছ বার্মিজ টু পার্ট স্কার্ট, ১২০ পিছ বার্মিজ গেঞ্জি, ০১ টি মোবাইল ফোন, ০১ টি পাওয়ার ব্যাংক, ০১ টি হাত ব্যাগ ও বাংলাদেশী নগদ ২৬,২৫০/- টাকাসহ আরোহিত ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং সে বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বসবাস করছে। মিয়ানমারের বিভিন্ন প্রকার মালামাল বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করে। আটককৃত রোহিঙ্গা নাগরিকের নাম ও ঠিকানা নি¤েœ প্রদত্ত হলো ঃ
কেফায়েত উল্লাহ (২৮), পিতা-নুরুল ইসলাম, ডি/৫ ব্লক, কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।
উল্লেখ্য, আটককৃত মিয়ানামারের রোহিঙ্গা নাগরিককে শরনার্থী শিবিরের বাহিরে বিভিন্ন ধরণের ব্যবসায়ের সাথে জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও জব্দকৃত মালামাল ইয়াতিম খানায় এবং বাংলাদেশী নগদ টাকা ট্রেজারীতে জমা করা হয়েছে।
