টেকনাফে বিজিবি’র অভিযানে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ ইউপিস্থ চান্দলী পাড়া এলাকায় ধান ক্ষেতে ইয়াবা লুকায়িত থাকতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ নভেম্বর ২০১৮ তারিখ ০০৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে একটি টহলদল চান্দলী পাড়া এলাকায় গমন করতঃ ধান ক্ষেতে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে উক্ত ধান ক্ষেতের মাঝে স্তুপাকৃত ঘাসের ভেতর একটি প্লাষ্টিকের ব্যাগ দেখতে পায়। অতঃপর আনুমানিক ০৪৩০ ঘটিকায় ঘাসগুলো অন্যত্র সরিয়ে উক্ত প্লাষ্টিকের ব্যাগটি বের করে খুলে গণনা করে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১০,০০০ (দশ হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।