টেকনাফে বিজিবি’র অভিযানে ৪২৩ কেজি কারেন্ট জাল জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্রিটিশপাড়া খালের কিনারায় অবৈধ কারেন্ট জাল পাচারের উদ্দেশ্যে লুয়াকিত থাকতে পারে । উক্ত সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর ২০১৮ তারিখ ১২০০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপিতে কর্মরত সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস এর নেতৃত্বে একটি টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। আনুমানিক ১২৩০ ঘটিকায় ব্রিটিশপাড়া খালের কিনারায় পরিত্যক্ত পলিথিন দ্বারা তৈরী তালাবদ্ধ অবস্থায় একটি কুড়েঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে কয়েকটি প্লাষ্টিকের বস্তা দেখতে পায়। উক্ত বস্তাগুলো খুলে ওজন করে ৩৩,৮৪,০০০ টাকা মূল্যমানের ৪২৩ কেজি কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত কারেন্ট জাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।