টেকনাফে বিজিবি’র অভিযানে টাকা মূল্যমানের ১০ ভরি ১৪ আনা ০৪ রতি স্বর্ণ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
অদ্য ৩০ আগস্ট ২০১৮ তারিখ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির নায়েক মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল হোয়াইক্যং চেকপোষ্টে যানবাহন তল্লাশীর কাজে নিয়োজিত ছিল। আনুমানিক ১০০০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস হোয়াইক্যং চেকপোষ্টে আসলে সিগন্যাল দিয়ে থামায়। বাসটি তল্লাশী করে বাসের সর্বশেষ সীটের পিছনে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের ভেতর হতে ০১ টি স্বর্ণের বার/বিস্কুট পাওয়া যায়। উল্লেখিত সীটে অবস্থানকারী কোন যাত্রী না থাকায় উপস্থিত অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে কেউ উক্ত স্বর্ণ বার/বিস্কুট এর মালিকানা স্বীকার না করায় ৪,৩৬,৬০০/- টাকা মূল্যমানের ১০ ভরি ১৪ আনা ০৪ রতি ওজনের ০১ টি স্বর্ণের বার জব্দ করা হয়। পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত স্বর্ণের বারটি হৃীলা শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।