হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা বসত-বাড়ি তল্লাশী চালিয়ে ৩০ লক্ষ টাকার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।
জানা যায়, ২১ নভেম্বর রাত সাড়ে ৩টায় টেকনাফ ২বিজিবি সদরের হাবিলদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টহল দল নিয়ে সাবরাং রুহুল্লার ডেবার মোঃ আলমের বাড়িতে অভিযানে যায়। তল্লাশী চালিয়ে বসত ঘরে রক্ষিত ষ্টীলের আলমিরার ভেতর বিভিন্ন কাপড় ভর্তি একটি শপিং ব্যাগ হতে একটি ইয়াবার পুটলা উদ্ধার করে বাড়ির মালিক মৃত সজল আহমদের পুত্র মোঃ আলম (৪০), বাহারছড়া কচ্ছপিয়ার মৃত কবির আলমের পুত্র মোঃ আবু সিদ্দিক (২৫), মিঠাপানির ছড়ার মোঃ রুহুল আমিনের পুত্র মোঃ আব্দুল্লাহ (১৯) কে আটক করে। উক্ত পুটলা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে ধৃত আসামীদের ১৪৩পিস ইয়াবা নিয়ে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোর্পদ করা হয়। অবশিষ্ট ৯ হাজার ৮শ ৫৭ পিস ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
