নিজস্ব প্রতিনিধি : বুধবার ভোরে টেকনাফের খারাংখালী এলাকায় মিয়ানমার হতে ইয়াবার চালান পাচারের সময় বন্দুকযুদ্ধে নিহত দুইজন বাস্তুচ্যুত রোহিঙ্গা।
বিজিবি তাদের পরিচয় নিশ্চিত করেছে। এরা হচ্ছে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৭নং বস্তির বাসিন্দা ইদ্রিস মিয়ার পুত্র ফারুক মিয়া (১৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ৩নং বস্তির বাসিন্দা মোহাম্মদ তাহেরের পুত্র মোঃ ইলিয়াছ (১৮)।
প্রসঙ্গত, ২৭ মার্চ ভোররাত সাড়ে ৪টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং খারাংখালী বিওপির সুবেদার নুরুল ইসলাম মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে ৪নং সুলিশ গেইট এলাকায় অভিযানে যায়। কিছুক্ষণ পর ৩/৪জন লোক ব্যাগ সহকারে বেড়িবাঁধ অতিক্রম করে আসার সময় বিজিবি জওয়ানেরা থামার জন্য সংকেত দেয়। তখন মাদক বহনকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা আত্নরক্ষার্থে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিবর্ষণ বন্ধ হলে ঘটনাস্থলে তল্লাশী করে শরীরের সাথে বাঁধা ২টি ইয়াবার ব্যাগসহ গুলিবিদ্ধ ২ ব্যক্তি এবং ২টি ধারালো কিরিচ উদ্ধার করে। যা গণনা করে ৫ কোটি ৭০ লক্ষ টাকার ইয়াবা পাওয়া যায়।
