টেকনাফে ফের ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

মো: ইসলাম, টেকনাফ::
টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি ২ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, রবিবার (২০নভেম্বর) বিকাল ৫টায় ২ ব্যাটালিয়নের আওতাধীন লেদা ফাঁড়ীর নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃেত্ব জওয়ানরা টেকনাফস্হ নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। তবে এসময় কয়েকজন পাচারকারী নাফ নদী অতিক্রম করে ইয়াবার চালানটি দেশের অভ্যন্তরে নিয়ে আসছিল।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালানটি ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০লাখ টাকা বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত ইয়াবাগুলি বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে এবং যা পরবর্তীতে উদ্ধতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছেন।