হুমায়ূন রশিদ : টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ৯শ ১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ১জনকে আটক করা হয়েছে।
জানা যায়,গত ৭ এপ্রিল রাত সাড়ে ১০টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের অনারারী সাবলেফট্যান্ট অলিউর রহমানের নেতৃত্বে কোস্টগার্ডের একদল জওয়ান টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালী পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবা বড়িসহ কক্সবাজারের দক্ষিণ খরুলিয়ার মৃত ফজল করিমের পুত্র গিয়াস উদ্দিন (৪৫) কে আটক করে।
অপরদিকে ৮এপ্রিল ভোররাত ৪টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স জাদিমোরা ব্রিজের উপর একটি ব্যাগ হাতে ঘোরাফেরা করতে দেখতে পায়। তাকে দাড়াতে বললে হাতে থাকা ব্যাগটি ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশী করে পুটলাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫৯ লক্ষ ৭৪ হাজার ৫শ টাকার ১৯ হাজার ৯শ ১৫পিস ইয়াবা পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
