হুমায়ূন রশিদ : টেকনাফে নাফনদীর পৃথক পয়েন্টে আরকান আর্মির হাতে ৩জন অপহৃত ও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্র জানায়,১২মে দুপুরের দিকে টেকনাফের হ্নীলা পূর্ব লেদায় বিভিন্ন পরিচয়ে থাকা মোহাম্মদ নুর প্রকাশ নাগুর পুত্র রবি আলম,আব্দুর রশিদের পুত্র মোঃ ছিদ্দিক এবং হোছন আহমদের পুত্র মোহাম্মদ হোছন মিলে নাফনদীতে যায়। রাখাইন রাজ্যের পাশর্^বর্তী ক্যাম্পের আরকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাদের ধরে নিয়ে যায়।
স্থানীয় ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার নুরুল হুদা বলেন, ৩জন জেলে নাফনদীতে গিয়ে আরকান আর্মির হাতে অপহরণের শিকার হয়েছে।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান,অপহৃতদের পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানাননি। স্থানীয় লোকজন মাধ্যমে বিষয়টি জেনেছি। নাফনদীর ওই অংশে নিষেধাজ্ঞার মধ্যে ভিকটিমেরা কিভাবে গেল আমার বুঝে আসছেনা।
অপরদিকে এই ঘটনার কিছুক্ষণ পর টেকনাফ পৌর এলাকা সংলগ্ন নাফনদীতে বড়শি দিয়ে মাছ শিকারের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মোহাম্মদ হোসেন ও হেদায়ত উল্লাহসহ কয়েক জনকে লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তারা গুলিবিদ্ধ হয়। পরে অন্য জেলেদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় বলে হেদায়ত উল্লাহর ভাই রহিম উল্লাহ নিশ্চিত করেন।
সাবরাং ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম স্থানীয় সাংবাদিকদের জানান,উপরোক্ত জেলেদ্বয় নাফনদীতে মাছ শিকার করতে গিয়েই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের বলেন,নাফ নদে আরাকান আর্মির গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জেনেছি। এই বিষয়ে আরো খোঁজ নেওয়া হচ্ছে। ###
