টেকনাফে পূর্বশত্রুতার জের ধরে ইয়াবা ব্যবসায়ীদের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিনিধি :
টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের হামলায় এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যুপথ যাত্রীর নাম আবু বক্কর (২২)। তিনি হোয়াইক্যং বালুখালী এলাকার আবুল শামার ছেলে।
জানা গেছে, ২১ আগস্ট সন্ধ্যার দিকে আবু বক্কর প্রতিদিনের মতো হোয়াইক্যং বাজার থেকে বাড়ি ফেরার পথে ৩ জনের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী গতিরোধ করে। চিহ্নিত এসব ইয়াবা ব্যবসায়ী প্রকাশ্যে অপহরণের মতো তাকে বেঁধেই বাড়িতে নিয়ে বেধড়ক মারধর করে। এ যুবককে পিঠিয়ে ক্ষান্ত হননি তারা । চলন্ত একটি চাঁদের গাড়ি নিচে ছুড়ে মারে ওইসব ইয়াবা ব্যবসায়ীরা। এতে প্রাণে রক্ষা পেলেও পায়ের বৃদ্ধাঙ্গুলী ছিড়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয় ও আহত যুবকের আতœীয় স্বজন এগিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার পিতা আবুল শামা বলেন, হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ইসলামের ছেলে একাধিক ইয়াবা মামলার আসামী গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন, জসিম উদ্দিন, তাদের বোন লালু মিলে পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালায়। হামলা চালিয়ে তারা ছেলেকে ছেড়ে দেয়নি, মেরে ফেলতে তারা চলন্ত গাড়ির ছুড়ে মারে।
হোয়াইক্যং পুলিশের ইনচার্জ এসআই দীপাঙ্কর কর্মকার জানিয়েছেন আহত যুবকের পিতার অভিযোগের প্রেক্ষিতে অপরপক্ষের দু’একজন এসে চিকিৎসা করা পর্যন্ত সময় নেয়। তবে গিয়াস উদ্দিন ও রিয়াজ উদ্দিন আসে নাই। তারা মাদকের তালিকাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী। পুলিশ তাদের খুঁজছে।
এদিকে গিয়াস উদ্দিন মাদক স¤্রাজ্যের অন্যতম হুতা। মাদক ব্যবসা, অপহরণ করে টাকা আদায় সহ কক্সবাজারে একটি সিন্ডিকেট করে নানা কু কর্মে করে থাকে। এ দিকে এসব ইয়াবা ব্যাপারীদের এ হামলাকে ধামাচাপা দিতে তাদের পক্ষে ইয়াবা ব্যবসায়ী সহ কয়েকজন দৌঁড়ঝাপ শুরু করেছে।