বিশেষ প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১লা মার্চ সকাল সাড়ে ৫টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের এস.আই (নিরস্ত্র) মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার কেকে পাড়ার লেড়–র বাড়িতে অভিযান চালিয়ে ঘুমানো খাটের নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩০লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার পিস ইয়াবাসহ মৃত আমির মোহাম্মদ সওদাগরের পুত্র জামাল উদ্দিন প্রকাশ জামাল হোসেন ওরফে লেডু (৩৭) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, এই ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় টেকনাফ থানার মামলা নং-০৪/১৯৭, তারিখ-০১/০৩/২০২২ইং দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ###
