হুমায়ুন রশীদ, টেকনাফ :
টেকনাফে নাফনদীতে একটি হাতির মৃতদেহ ভেসে এসেছে। সোমবার বিকালে (২৪জুলাই) টেকনাফের নাফনদীর হ্নীলা জালিয়াপাড়া পয়েন্টে একটি বড় মৃত হাতি ভেসে আসার খবরে টেকনাফ সদর বন বিট কর্মকর্তা সাজ্জাদ হোসাইন,হ্নীলা বিট কর্মকর্তা শহীদুল হক,উপকূলীয় বন বিভাগ হ্নীলা বিট কর্মকর্তা জহিরুল ইসলাম, ফরেস্টার নাসির উদ্দিন বিকাল ৪টায় হাতিটি দেখতে আসেন। এসময় স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। বিট কর্মকর্তা সাজ্জাদ হোসাইন জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবেশ দূষণরোধে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ধারণা করা হয়েছে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির কারণে উজানে সৃষ্ট ¯্রােতে বাংলাদেশ অথবা মিয়ানমার সীমান্ত অতিক্রম করার সময় হাতিটি ¯্রােতের টানে ভেসে আসে। তবে হাতিটির দেহে আঘাতের চিহ্ন রয়েছে।
