টেকনাফে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সাদ্দাম হোসাইন:
সীমান্ত উপজেলা টেকনাফে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। Teknaf Pic B 24 12 17 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জানা যায়, রোববার বিকাল সাড়ে ৩টায় টেকনাফ পৌর শহরের হোটেল নিউ গার্ডেনের হলরোমে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং এক আলোচনা সভা টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠা ও সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পত্রিকার টৈকনাফ প্রতিনিধি জসিম উদ্দিন টিপুর প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার অফির্সাস ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খান। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ আলম বাহাদুর প্রমুখ। এছাড়া প্রবীণ সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, নুরুল করিম রাসেল, হুমায়ুন রশিদ, সাইফুল ইসলাম সাইফী, কাইছার পারভেজ চৌধুরী, আমান উল্লাহ আমান, সাদ্দাম হোসাইন, গিয়াস উদ্দিন ভূলু, ফরহাদ আমিন, মোঃ শাহীন, রাশেদ মাহমুদ রাসেল ও শহীদুল্লাহ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, টেকনাফ থানা পুলিশের এসআই মাহির উদ্দিন খান, গোবিন্দ কুমার শর্মা, উপজেলা ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক আব্দুল বাসেদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম ইসলাম শকু, সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এই পত্রিকার ৬৫তম বর্ষপূতি উপলক্ষ্যে কেক কেটে মিষ্টিমুখ করানো হয়। এরপর এক র‌্যালী পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করেন।