শ.ম.গফুর, উখিয়া :
কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় ডাম্পার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত মোঃ সেলিম (১৭) উখিয়া উপজেলার পালংখালী গ্রামের রশিদ সওদাগরের ছেলে ও টেকনাফের হোয়াইক্যং কাটাখালী রওজতুন্নবী (সাঃ) দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র। শনিবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ডাম্পার চালক পালিয়ে যেতে সক্ষম হলেও বিক্ষুদ্ধ জনতা ডাম্পারটি আটক করেছে। এঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল আরোহীকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
