টেকনাফে ডগ হ্যান্ডেলার তল্লাশীতে ইয়াবা ও ট্রাকসহ চালক-হেলপার আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ হতে ট্রাকের ভেতরে অভিনব কায়দায় মালিকের জন্য মাদকের চালান নেওয়ার পথে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত ডগ হ্যান্ডেলার তল্লাশী ইয়াবা ও ট্রাকসহ টাঙ্গাইলের চালক-হেলপারকে আটক করেছে।

সুত্র জানায়,২০আগষ্ট (শুক্রবার) সকাল ৯টারদিকে টেকনাফ সড়কের দমদমিয়া বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা শহরগামী একটি ট্রাক আসলে ব্রাভো নামে একটি কুকুর দিয়ে ডগ হ্যান্ডেলার তল্লাশী চালানো হয়। এসময় প্রশিক্ষিত কুকুর ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে বার বার ঘ্রাণ নিয়ে সন্দেহজনক আচরণ করতে থাকে। তখন ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টার খুললে কালো টেপে মোড়ানো ১কোটি ৮০ লক্ষ টাকা মূল্যমানের ৬০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন গাড়িটি জব্দ করে চালক টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সরলা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ লেবু মিয়া (২৫) এবং হেলপার একই উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের পুত্র মোঃ ইসমাঈল হোসেন (৩৪) কে আটক করে। ধৃতরা মাদকের চালান চালকের গ্রামের মোহাব্বত হোছনের পুত্র ট্রাক মালিক মোঃ হাফিজুর রহমান (৩৫) এর জন্য এই মাদকের চালান নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে।

এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান,এই ব্যাপারে মাদকের চালান মালিককে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা,নগদ টাকা, মুঠোফোন ও ট্রাকসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###