জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
টেকনাফে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে নগদ টাকা বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত ৫০হাজার টাকা এবং পরিষদ সদস্য আলহাজ¦ শফিক মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে ৫০হাজারসহ মোট এক লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ২৪ জুন শনিবার উপজেলার পাঁচ ইউনিয়ন এবং এক পৌরসভার ক্ষতিগ্রস্থ একশত পরিবারের এই টাকা বিতরণ করা হয়। এদিকে দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদে দুর্গত লোকদের মাঝে নিজ হাতে নগদ টাকা বিতরণ করেন জেলা পরিষদ সদস্য-সাবেক টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শফিক মিয়া। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এইচ.কে.আনোয়ার সিআইপি, মেম্বার হোছাইন আহমদ, সাবেক মেম্বার ছালেহ আহমদ ও দিলদার আহমদ দিলু।
