টেকনাফে ছাত্রলীগের সম্মেলনে সাইফুল ইসলাম মুন্নার ফুফাতো ভাইয়ের আকষ্মিক মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব সংবাদদাতা :
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলন চলাকালীন সময়ে সম্মেলনস্থলে মৌলভী সৈয়দুর রহমান (৩৬)নামে একজন ব্যক্তির আকষ্মিক মৃত্যু হয়। তিনি সাবরাং ইউনিয়নের উত্তর নয়াপাড়ার আব্দুল করিমের পুত্র এবং টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সম্মেলনের সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম মুন্নার ফুফাতো ভাই।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জানান,সম্মেলনে জেলা-উপজেলা নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখছিলেন তখন সেখানে বসা ছিলেন তিনি। মাগরীবের আজানের পর সে হঠাৎ করে মাটিতে ঢলে পড়েন,দ্রুত হাসপাতালে নেওয়া হলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল দ্বীপ প্লাজা হোটেলের সামনে।
জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক সহ আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।