টেকনাফে চাহিদা অনুযায়ী সরবরাহ না করার অভিযোগ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ম্যানেজারের বিরুদ্ধে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

আব্দুল্লাহ আল ফারুক, টেকনাফ :
টেকনাফে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ম্যানেজারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। টেকনাফ বাস স্টেশনের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, উক্ত কোম্পানীর ম্যানেজার আব্দুল আজিজ কোম্পানীর পন্য বেনসন, গোল্ডলিফ, স্টার সিগারেট সহ অন্যান্য সিগারেট খুচরা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরবরাহ করছেন না। তাছাড়া উক্ত কোম্পানীর সিগারেট বিক্রয়ের কোন রশিদ প্রদান করেন না ব্যবসায়ীদের কাছে। শুধু তাই নই কোম্পানীর বিক্রয় বোনাস ও অন্যান্য পুরস্কারের খবর ব্যবসায়ীদের কাছে গোপন করেন।

তাদের অভিযোগ, পাইকারী ব্যবসায়ীদের সাথে গোপন সমঝোতা করে চাহিদা অনুযায়ী খুচরা বিক্রেতাদের সিগারেট সরবরাহ না করে পাইকারী ব্যবসায়ীদের কাছে সেই সিগারেট সরবরাহ করে থাকেন। ফলে অতিরিক্ত দামে পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে সিগারেট ক্রয় করে লোকসান গুনতে হচ্ছে তাদের।

টেকনাফ বাস স্টেশনের হক সুপার মার্কেটের আমিন স্টোরের নুরুল আমিন, আমীর হোসেন, গফুর সওদাগর, জাফর সহ ক্ষুদ্র পান সিগারেটের ব্যবসায়ীরা উক্ত অভিযোগ করেন।

নুরুল আমিন জানান, তার প্রতিদিন ২০ প্যাকেট সিগারেটের চাহিদা থাকলেও তাকে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে ২ থেকে ৪ প্যাকেট। চাহিদা অনুযায়ী বাকি সিগারেট পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দামে ক্রয় করতে হচ্ছে। এতে তার ব্যবসায়ীক লোকসান গুনতে হচ্ছে। বাস স্টেশনের শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের একই অবস্থা বলে জানান তিনি।

এব্যাপারে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ম্যানেজার আব্দুল আজিজের কাছে জানতে চাইলে তিনি জানান, কোম্পানীর নির্দেশানুযায়ী তিনি সিগারেট সরবরাহ করে থাকেন। এখানে তার নিজস্ব কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।

এদিকে সংশ্লিস্ট অনেকে জানান, বাজেটের কয়েক মাস আগে থেকে সরবরাহ কমিয়ে দিয়ে নির্দিষ্ট কিছু বড় ব্যবসায়ীদের মাধ্যমে স্টক গড়ে তোলেন কোম্পানীর কতিপয় অসাধু কর্মকর্তা। পরে বাজেটের পর দাম বৃদ্ধি পেলে সেই স্টক সিগারেটের অতিরিক্ত মুনাফার ভাগ নেন তারা।