টেকনাফে গ্যারেজ সহকারী বেড়াতে গিয়েই খুন!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ুন রশিদ / জিয়াউল হক জিয়া : টেকনাফের দুই টমটম গ্যারেজ মালিক পাশ্ববর্তী এলাকায় বেড়াতে যায়। এদের মধ্যে এক সহকারী হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছে।
সুত্র জানায়, ২৯ জানুয়ারী সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকা হতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব উলুবনিয়া ডেইল পাড়ার পাড়ার কবির আহমদের পুত্র ও জাহাঙ্গীর গ্যারেজের সহকারী মোহাম্মদ সোহেল (১৮) কে মূমুর্ষ এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থাইংখালী এমএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উখিয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেন।

এদিকে স্থানীয় সুত্রে জানা যায়,গত ২৮ জানুয়ারী রাত ৭টায় টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়ার ডেইল পাড়ার মোহাম্মদ কালুর পুত্র ও রাস্তার মাথা জাহাঙ্গীর গ্যারেজের মালিক জাহাঙ্গীর আলম (৩০) ও তার সহকারী পূর্ব পাড়ার কবির আহমদের পুত্র এবং গ্যারেজের শেয়ার হোল্ডার ও সহকারী মোহাম্মদ সোহেল (১৮)কে
বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। সকালে পালংখালীর বটতলী এলাকা হতে তাকে প্রায় মৃত মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতের পুরুষাঙ্গ, গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং নাক দিয়ে রক্ত ঝরছে। গ্যারেজ সহকারী নিহতের পর মালিক জাহাঙ্গীর পালিয়ে যায়। এদিকে গত দেড় মাস পূর্বে এই গ্যারেজের মালিকানা নিয়ে জাহাঙ্গীর-সোহেলের মধ্যে বাক-বিতন্ডা ও মারামারীর উপক্রম হয়। হয়ত এই ঘটনার সুত্রধরে নৃশংস হামলার শিকার হয় সোহেল। নিহতের চাচা এই ঘটনার জন্য সরাসরি জাহাঙ্গীরকে দায়ী করছে। এছাড়া সোহেলের শোকাহত স্বজন এই মুর্হুতে বিস্তারিত কিছু জানাতে পারছেনা।