টেকনাফে গোপন বৈঠককালে জেলা সেক্রেটারীসহ ১২ শিবির নেতাকর্মী গ্রেপ্তার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার কোনাপাড়া এলাকার একটি মসজিদের ভেতরে গোপন বৈঠক চলাকালীন সময়ে জেলা সেক্রেটারীসহ ১২ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মার্চ বিকাল ৪টায় এসআই আবদুর রহিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে একটি চেক বই ও কয়েকটি লিপলেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কক্সবাজার জেলা ছাত্র শিবির সেক্রেটারী রবিউল ইসলাম ও টেকনাফ উপজেলা শিবিরের সভাপতি সাদ্দাম হোসেনসহ ১২ নেতা কমী রয়েছে।
তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার কোণা পাড়া একটি মসজিদের ভেতর কিছু সংখ্যক জামায়াত-শিবির কর্মী জমায়েত হয় এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পনা ও মতবিনিময় সভা করছিলো। এই ধরণের গোপন সংবাদ পেয়ে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
টেকনাফ মডেল থানার ওসি অপারেশন শফিউল আজম জানান, ‘মসজিদের ভেতর কিছু সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী জমায়েত হয় এবং নাশকতা বৈঠকের গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হচ্ছে।