টেকনাফে গত ২৪ ঘন্টায় র‌্যাবের হাতে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২জনকে আটক করেছে।

সুত্র জানায়, গত ২০ জুলাই বিকাল সাড়ে ৩টারদিকে হোয়াইক্যং বাজার ব্রীজের দক্ষিণে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থানের খবর পেয়ে অভিযানে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে কক্সবাজার আলীর জাহাল এসএম পাড়ার মোঃ আমির হোসেনের পুত্র নুরুল আলম (৩৬) কে আটক করে। পরে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৫হাজার ৭শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

অপরদিকে সাড়ে ৫টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী প্রধান সড়কে মাদক ব্যবসায়ী অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এমতাবস্থায় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বøক নং-আই-৯ এর বাসিন্দা মৃত শামসু আলমের পুত্র মোঃ জামাল হোসেন (১৯)কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে জব্দকৃত মাদকসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###