টেকনাফে করোনায় মৃত্যুবরণকারী জাকির হোসেনের দাফন কাজ সম্পন্ন করল ইসলামিক ফাউন্ডেশন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : গত ২৮ ই জুন বিকাল সাড়ে ৫টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিব ছড়া নিবাসী মো: জাকির হোসেনের (৩৮) দাফন-কাফন সম্পন্ন করেন সরকার গঠিত ইসলামিক ফাউন্ডেশন দাফন-কাফন টিম। টিম লিডার ছিলেন মো: নুরুল ইসলাম সরকার, সুপার-ইসলামিক ফাউন্ডেশন টেকনাফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব মোহাম্মদ আবদুল্লাহ, মাও: ইউনুচ, মো: আবু ছিদ্দিক, মো: আবুল হাশেম প্রমুখ। ইসলামি শরীয়া মোতাবেক ও স্বাস্থ্য বিধি মেনে মাইয়্যেতকে গোছল দেয়া ও কাফন পরানো হয়। যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে জানাজা দিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়।
উল্লেখ্য যে, হাজী বশির আহমদের ৩য় পুত্র জাকির করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের ১টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী খাদিজা বেগম মুন্নী ও ২টি শিশু বাচ্চা রেখে যান। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ###