টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নুরানী মাদ্রাসা শিক্ষকের ইন্তেকাল হয়েছে।
১৭ জুলাই শনিবার বিকালে কক্সবাজারন সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফ সদরের উত্তর লম্বরীর মৃত মকবুল আহমদের পুত্র ও পৌর এলাকার অলিয়াবাদস্থ মরকজ মসজিদ সংযুক্ত নুরানি মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল্লাহ (৩৯) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে,১ মেয়ে, ছাত্র,ছাত্রী,আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাত ৯টায় হাতিয়ারঘোনা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য গেল কয়েকদিন আগে তার করোনা পজেটিভ হলে টেকনাফ আইসিডিডিআরবি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
