মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ :
ন্যাশনাল একাডেমিক ফর এডোকেশন এন্ড ম্যানেজমেন্ট (নাইম) প্রশিক্ষন বিশেষজ্ঞ, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপক কোর্সের ডাইরেক্টর সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বলেছেন, সকল পেশার মধ্যে উত্তম পেশা হচ্ছে, শিক্ষাগতা এবং যার সাথে তুলনা করা যায়না। অমানুষকে যারা মানুষ করে যোগ্য ও মানব সম্পদ এবং রাষ্ট্রকে উপহারদেয় তারাই হচ্ছে সত্যিকার অর্থে তারা মানুষ গড়ার কারিগর। কোন বস্তু কারিগর ছাড়া যেমন কিছু হয়না, তেমনি মানুষ গড়ার কারিগর ছাড়া সত্যিকার যোগ্য মানব সম্পদ সৃষ্টি হয়না। এ জন্য আদর্শবান শিক্ষক নিতান্ত প্রয়োজন। আজ রাষ্ট্রে পরিচালনায় যারা রয়েছেন, তারা কিন্তু মানুষ গড়া কারিগর থেকে এসেছেন। তিনি বলেন, শিক্ষক সমাজ হচ্ছে একটি পরিবার এবং পরিবারের সমস্যার পাশাপাশি সমাধানও রয়েছে। যে সব শিক্ষক এ পেশাকে যারা আন্তরিকতার সাথে গ্রহণ করেছে এবং এ মহৎ দায়িত্ব যারা পালন করেন, তারাই জাতীয় আদর্শবান শিক্ষক। গত বুধবার সকাল ১১ টায় টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে ১২০ তম ব্যস ৪৫ জন প্রধান ও সুপার শিক্ষকদের ন্যাশনাল একাডেমিক ফর এডোকেশান এন্ড ম্যানেজমেন্ট (নাইম) প্রশিক্ষণ কোর্স ভ্রমনে আসা ৪৫ জন প্রশিক্ষনার্থী শিক্ষক এবং প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কোর্স প্রশিক্ষনার্থী শিক্ষকেরা এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষের অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের ড্রেস ও মেধার প্রশংসা করেন। প্রতিষ্ঠানের মনোরম পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিকতা এবং আতিথিয়তার প্রতি তারা মুগ্ধ হন। পরে তারা পিছিয়ে পড়া শিক্ষার হার প্রসারে এ প্রতিষ্ঠানের অগ্রনি ভূমিকার জন্য প্রশংসা করেন। অগ্রাধিকারের ভিক্তিতে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়কে জাতীয় করণের শিক্ষা মন্ত্রনালয়ে প্রতি দৃষ্টি আকর্ষন করেন। পরে শিক্ষক প্রশিক্ষনার্থীরা মাথিনের কূপ ও বাংলাদেশ মিয়ানমার (নব নির্মিত) ট্রানজিট জেটি প্রবিভ্রমন শেষে সৈকত ম্যরিন ড্রাইব সড়ক হয়ে কক্সবাজার ত্যাগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী, সহকারী শিক্ষক জাহেরা বেগম, নুর জাহান বেগম, মোঃ আশেকুল্লাহ ফারুকী, আজিজুল হক, বাবু লক্ষী হবিদে, দিল নেছা বেগম, বাবু সিদুল কান্তি দে, জয়নাল আবেদীন, শিখারাণী পাল, সৈয়দ হোসেন, নুরুল হুদা, তোফাজ্জল হোসেন মানিক ও অফিস সহকারী আনিছ উদ্দীনসহ অন্যান্য কর্মচারী বৃন্দ।
